সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে সলঙ্গা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
বুধবার বিকেলে সলঙ্গা মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সলঙ্গা থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মারুফ হাসান খোকন, সিনিয়র সহ সভাপতি গোলাম হোসেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য হেদায়েতুল ইসলাম আইয়ুব, থানা বিএনপির সাবেক সহ সভাপতি তানজির খন্দকার,থানা যুব বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সলঙ্গা থানা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম, সলঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমসহ থানা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।