কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬২, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের বিএনপি দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী সেলিম রেজা বলেছেন, আগে যারা আওয়ামী লীগ বা ভিন্নমতের ছিলেন তাদের একসাথে সুন্দর ও নিরাপদ কাজিপুর গড়বো। দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। আমরা মাদকমুক্ত কাজিপুর গড়তে চাই।
সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার শুভগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন (রিপন তালুকদার) কর্তৃক আয়োজিত ও সভাপতিত্বে তারাকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে নির্বাচনী পথসভায় এ সব কথা বলেন। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য তিনি নির্বাচিত হয়ে সংসদে গেলে এলাকার সকল মন্দির সংস্কারের আশ্বাস দেন।
নির্বাচনী পথসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রবিউল হাসান। বক্তব্য রাখেন সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি পঞ্চানন্দ প্রমূখ। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।