বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আইএমএফের কাছে ৪.৫ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২১৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৭ জুলাই, ২০২২

চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাজেট সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। রবিবার এ-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাব আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার কাছে পাঠিয়ে ঋণ মঞ্জুরের জন্য অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত আইএমএফের প্রতিনিধি দল সংস্থাটির এশিয়া-প্যাসিফিক   অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বে ঢাকা সফর করে। এ সময় প্রতিনিধি দলটি সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে মতবিনিময় করে। এ সময়ই এ ঋণের প্রস্তাব দেওয়া হয়। অবশ্য প্রতিনিধি দলটি ঢাকায় সফরকালে ১৬ জুলাই অর্থমন্ত্রীর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি তা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমরা আপাতত আইএমএফ থেকে কোনো ঋণ নিচ্ছি না।’

সেদিন তিনি আরও বলেছিলেন, ‘এ মুহূর্তে আমাদের বিদেশি ঋণের প্রয়োজন নেই।’ এর মাত্র এক সপ্তাহ পরই ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের জন্য সংস্থাটিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাল বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থমন্ত্রী ব্যালান্স অব পেমেন্ট ও বাজেট সহায়তা হিসেবে এ অর্থ চেয়েছেন। এ ছাড়া বাংলাদেশের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর বিষয়টিকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে নথিতে। ইউক্রেন যুদ্ধের কারণে বেশ কয়েকটি দেশের অর্থনীতিতে মন্দা ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি দেখা দিয়েছে। ফলে অনেক দেশই আইএমএফের সহায়তা নিচ্ছে। এ চিঠি পাঠিয়ে সে তালিকায় যুক্ত হলো বাংলাদেশও। চলতি মাসের শুরুতে আইএমএফ পাকিস্তান ও তানজানিয়াকে যথাক্রমে ৪ বিলিয়ন ও ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে মূল্যস্ফীতির চাপে বাংলাদেশের ব্যালান্স অব পেমেন্টে ঘাটতি দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়েই আইএমএফের দ্বারস্থ হলো অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ এর আগে আইএমএফ থেকে এ রকম আরও চারবার ঋণ নেয়। প্রথমবার ঋণ নেওয়া হয় ১৯৯০-৯১ সালে।

এরপর ২০০৩-২০০৪, ২০১১-১২ এবং সর্বশেষ ২০২০-২১ সালে সংস্থাটি থেকে ঋণ নেয় বাংলাদেশ। তবে কোনোবারই ঋণের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়ায়নি। যদিও বাংলাদেশ আইএমএফের সদস্য দেশ হিসেবে ১৫০ কোটি ডলার ঋণ পাওয়ার দেশ হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর