বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান,৫ নারীসহ আটক -১২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারীসহ  সাতজনকে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ। রবিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহানগরীর কোনাবাড়ী রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিকতার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ আশরাফুল আলম(৬০),  মোঃ মমিন মিয়া(৩৫),মোঃ জাহিদ হোসেন(৩৭), মোঃ বাবুল ইসলাম(২৪),শিপলু চক্রবর্তী(৩৫),মোঃ জাহিদুল ইসলাম জিহাদ(১৯), মোঃ খালেদ হোসেন হিমেল(২২),মোছাঃ জাকিয়া সুলতানা পলি(২১),  মোছাঃ মুক্তি(২৬),মোছাঃ শারমিন আক্তার(২০),  মোছাঃ মনি আক্তার(২০), জান্নাতুল ফেরদৌস অহনা(১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,
কোনাবাড়ী কাশিমপুর রোডের মাথায় রেইনবো আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় ৫ নারীসহ সাতজন পুরুষকে আটক করা হয়। তাদের সাথে হোটেলের দুই দালালকেউ আটক করা হয়েছে। তিনি আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর