বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কাজিপুরে দুর্গম চরাঞ্চল থেকে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার 

রিপোর্টারের নাম : / ২৫১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ জেলার কাজিপুরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের তারাকান্দি গ্ৰামের বাথান বাড়ির একটি বসত ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে।তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা  দুর্গম চরাঞ্চলের  ওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন।ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ সিরাজগঞ্জ শহড়ে বসবাস করেন।

সপন প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে, মুখ বিকৃত হয়ে গেছে, বাথানের গরু, ভেড়া, ঘোড়া সব ঠিক আছে। বাথানবাড়িটি যমুনা নদীর দুর্গম ও নির্জন চরাঞ্চলে এবং এর আশেপাশে প্রায় ১ বর্গ মাইলের মধ্যে কোনো বসতি নেই। এছাড়া শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে। দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর