শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

আম দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম : / ৪১৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে ৫ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। সামাজিকতার ভয়ে গোপনে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। নিশ্চিত করে কাজিপুর থানা পুলিশের ইনচার্জ নুরে আলম বলেন, গত ২৩ তারিখের ধর্ষণ ঘটনায় ২৯ মে বৃহস্পতিবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীর বড় ভাই শিপন মিয়ার (২১) অভিযোগ সূত্রে জানা যায়, কাজিপুর উপজেলার সদর ইউনিয়নের মেঘাই গ্ৰামের রফিকুল ইসলামের ছেলে আঃ মজিদ মিনু (২৬) গত ২৩ মে বিকেলে প্রতিবেশী ৫ বছর বয়সী শিশুটিকে আম দেবার লোভ দেখিয়ে বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদী তীরে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ভুক্তভোগী শিশুটির কান্নাকাটিতে বিষয়টি পরিবারের নজরে আসে।

অভিযোগে উল্লেখ রয়েছে, আঃ মজিদ মিনুর বিরুদ্ধে শিশু কিশোরদের ক্ষতি করার প্রবনতা দীর্ঘদিনের। এ বিষয়ে তার বিরুদ্ধে একাধিকবার গ্ৰাম্য সালিশ করেও তাকে ঠেকান সম্ভব হয়নি। বিশ্বস্ত একাধিক সূত্র নিশ্চিত করে, এ ঘটনার শিকার একই বয়সী ভিন্ন পরিবারের ২ জন শিশু কন্যা, সামাজিক নিরাপত্তার ভয়ে অপর ভুক্তভোগীর পরিবার বিষয়টি প্রকাশ করতে চাইছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, অভিযুক্ত মিনু রাজনৈতিক আশ্রয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে, এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসার অভিযোগ রয়েছে। এ সময় তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অভিযুক্ত মিনুর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর