মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিআরটিএতে আনসারের অভিযানে দুই দালাল আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড। আনসারের তৎপরতায় কাগজপত্রবিহীন ৩০ হাজার পিস জিলেট ব্লেডসহ ভারতীয় ট্রাক আটক। আনসারের অভিযানে ঢামেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক। নিরাপত্তার চাদরে গোপালগঞ্জ, মাঠে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন। বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য মাদক-যৌতুক-জুয়াসহ সামাজিক অপরাধ বন্ধে আলোকিত লালমনিরহাটের বর্ণাঢ্য সাইকেল র‍্যালি নারায়ণগঞ্জে আনসারের নিরাপত্তায় সচল শিল্পাঞ্চল ও মহাসড়ক; দুর্ঘটনায় আহতকে উদ্ধার। চটের বস্তা বিছিয়ে শুরু পাঠশালা, মহাপরিচালকের উদ্যোগে এবার নির্মিত হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা কোনাবাড়ীতে ১১ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি জোট। সলঙ্গায় চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের মতবিনিময় ও আলোচনা সভা

বিমানবন্দরে ৬ লাখ টাকার বিপুল পরিমাণ ওষুধ জব্দ,প্রশংসায় ভাসছে আনসার সদস্য

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আকাশপথে পাচারের ছক ছিল নিখুঁত, কিন্তু বিমানবন্দরের অতন্দ্র প্রহরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সম্ভব হলো না।

আজ দুপুর আনুমানিক পৌনে দুইটা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের RAW-C এলাকায় চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিং চলছিল। দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন সদস্য সিপাহি মোঃ রাজেকুল ইসলামের (২৭ বিএন) তীক্ষ্ণ নজরে ব্যাগটি সন্দেহজনক ঠেকে।

তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সাথে নিয়ে ব্যাগটি তল্লাশি করেন সিপাহি রাজেকুল। কাস্টমস ছাড়পত্রহীন ঐ ব্যাগ থেকে বেরিয়ে আসে অ্যান্টিবায়োটিকসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ উচ্চমূল্যের ওষুধ।

ঘটনাটি ‘এভসেক-২০’ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমসকে অবহিত করার নির্দেশ আসে। ওয়াকিটকির মাধ্যমে এভসেকের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এপিসি মোঃ সাইফুল ইসলাম ও আনসার সদস্য মোঃ শিলন ইসলাম।

পরে শিফট টিআই জনাব মোঃ ওমর ফারুককে জানালে তার উপস্থিতিতে জব্দকৃত সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন পেশাদারিত্ব ও সক্রিয় তৎপরতার প্রশংসা করেছে এভসেক কর্তৃপক্ষ।

আনসার সদস্যদের এমন তীক্ষ্ণ অভিযানে প্রশংসায়
ভাসছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর