বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

২য় বারের মতো বদলি বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারিদের মধ্যে স্বস্তি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুনকে পুন:রায় প্রত্যাহার করা হয়েছে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও কর্মচারিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুনকে জনস্বার্থে ২৬ জুলাই বরগুনার বেতাগী থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় বানড়ীপাড়া, বরিশাল বদলী করে কর্তৃপক্ষ। এর আগে গত ১৩ জুন প্রথম দফায় মনপুরা ভোলা বদলী হলেও হঠাৎ করে গত ২২ জুন স্বাস্থ্য অধিদপ্তর সাময়িক বদলির আদেশ স্থগিত করে।

গত ২৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা মহাখালীর এক স্মারকে অধিদপ্তরের পরিচালক প্রশাসন অধ্যাপক মো: শফিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করেন। এ আদেশ দুই কর্মদিবসের মধ্যে কার্যকর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এতে বলা হয়েছে বদলিকৃত কর্মকর্তা আগামী দুই কর্মদিবসের মধ্যে দায়িত্বভার হস্তান্তর করবেন। অন্যথায় তিন দিনের দিন হতে সরাসরি অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। বেতাগী উপজেলায় কর্মরত অবস্থায তার কর্মকান্ড সন্তোষ জণক নয় বলে তাকে শাস্তিযোগ্য বদলী করা হয় এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। জানা গেছে,স্বাস্থ্য কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলাসহ নানা অনিয়য়েমর অভিযোগ রয়েছে। এ সব অভিযোগে গত ১৬ মে তার বিরুদ্ধে স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৭ জন স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন।

অভিযোগের এক সপ্তাহ পর ২৪ মে স্বাস্থ্য কর্মকর্তার অপসারনের দাবিতে কর্মবিরতি পালন করে তারা। কিন্তু এরপরেও স্বাস্থ্য কর্মকর্তা অপসারণ না হওয়ায় গত রবিবার (১২ জুন) স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাঁর অফিসে তালা লাগিয়ে তাঁকে অবরুদ্ধ করে। একপর্যায়ে ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ১৩ জন (সোমবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও তদন্ত করেন।

স্থানীয় ও কর্মচারিদের অভিযোগ স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল- মামুনের নানা অনিয়মের কারণে দেড়লাখ জনসংখ্যা অধ্যূষিত উপকূলীয় বরগুনার বেতাগী উপজেলায় সরকারের স্বাস্থ্যসেবার মহৎ কর্মসূচি ব্যহত হচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন ২০২২ সালের ২৭ ফ্রেরুয়ারি থেকে অধ্যাবধি বেতাগীতে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলা সদর গাইবান্ধায়। এ বিষয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-
মামুনের সাথে একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর