সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কোটা বাড়লো: বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

রিপোর্টারের নাম : / ২৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২

বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি সরকার। এর ফলে বাংলাদেশ থেকে আরও অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজ করতে যেতে পারবেন। বুধবার (২২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, হিজরি ১৪৪৩ বা ২০২২ সনের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা দেশটির সরকার গ্রহণ করেছে।

চিঠিতে বরাদ্দপ্রাপ্ত ওই অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অবশিষ্ট ২ হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হজ কাউন্সিলরকে অনুরোধ জানানো হয়।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন ছিলো। কোটা বাড়ার পর এখন বাংলাদেশ থেকে সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন ও বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করতে যেতে পারবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন থেকে শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই আর শেষ হবে ৪ আগস্ট। এখনো (মঙ্গলবার) পর্যন্ত ৭৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৮ হাজার ৩০৯ জন হজযাত্রী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর