শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

সিরাজগ‌ঞ্জে গরু চুরি কর‌তে বাধা দেওয়ায় পিকআপ চাপায় নিহত এক নারীকে হত্যার অভিযোগ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায় পিকআপ চাপা দিয়ে সেলিনা খাতুন (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে জুবায়ের হোসেন (২২)। মঙ্গলবার (৩১ জানুয়ারি)  ভোররাতে সিরাজগঞ্জ সদর উপজেলার পঞ্চসারটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা খাতুন ওই গ্রামের আমির চাঁনের স্ত্রী।

সদর থানার উপ-পরিদর্শক হোসাইন আলী জানান, ভোররাতের দিকে আমির চাঁনের গোয়াল থেকে গরু চুরি করে পিকআপে পালাচ্ছিল চোরের দল। বিষয়টি বুঝতে পেরে বাড়ির গৃহকর্ত্রী ও তার ছেলে থানায় ফোন করে পুলিশকে খবর দেয় এবং পিকআপ থামাতে পিকআপের সামনে গিয়ে দাঁড়ায়। তারা চোর চোর বলে চিৎকার করতে থাকে। পরে চোরেরা গাড়ির গতি বাড়িয়ে তাদের চাপা দিয়ে চলে যায়।

আরোও পরুন : http://kolomerbatra.com/শাহজাদপুরে-গলায়-ছুরি-চা/

এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয় ও তার ছেলে গুরুতর আহত হয়। পরে তাকে (ছেলেকে) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।এই পুলিশ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে পুলিশের গাড়ি দেখে পিকআপ ও গরু দুটি রেখে দ্রুত সটকে পড়ে চোরের দল। পিকআপটি জব্দ করে থানায় রাখা হয়েছে এবং চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর