বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থী আলিমের সংবাদ সম্মেলন

কলমের বার্তা / ২৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি: চাঁদাবাজির মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম। বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
লিখিত বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলেন, শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি একজন এমপি প্রার্থীর পক্ষ হয়ে তাঁর বিরুদ্ধে ‘উকিল নোটিশ ছাড়া’ আদালতে মামলা করেছেন। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রচার করে তাঁর ‘ইমেজ ক্ষুণ্ণের চেষ্টা’ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় অভিযোগও করা হয়। তবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, শফিকুল ইসলামের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন রয়েছে। মামলার বিষয়টি জানার পর সাক্ষী ও আইনজীবীসহ কয়েক দফা যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অপর পক্ষ কোনো সমাধানে আসেননি। বরং বিভিন্ন মাধ্যমে বারবার প্রচারণা চালিয়ে তাঁর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
আমিরুল ইসলাম খান আলিম বলেন,ব্যবসায়িক লেনদেনের সমাধান তাঁর উদ্দেশ্য নয়; উদ্দেশ্য হলো একজন প্রার্থীর পক্ষ হয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করা। তিনি নানা ষড়যন্ত্রে লিপ্ত আছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইলে আমরাও প্রস্তুত। আর যেহেতু তিনি আইনের আশ্রয় নিয়েছেন, চাইলে বিষয়টি আইন অনুযায়ীই নিষ্পত্তি হবে।

তিনি আরও দাবি করেন, পাওনা টাকার বিষয়টি সমাধানে বারবার উদ্যোগ নিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর ভাষায়, এটি পাওনা টাকার বিষয় নয়; আমার ইমেজ ক্ষুণ্ণ করাই তাঁর লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর