বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

‘অপরাধ দমনে পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক’-ওসি নজরুল

মাহফুজুর রহমান মিলন, স্টাফ রিপোর্টার: / ২৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

‘অপরাধ দমনে তথ্য আধান-প্রদান সাংবাদিক পুলিশ একে অপরের পরিপূরক’ সাংবাদিক সমাজের দর্পন, আমি সকল ভালো কাজের সাথে আপনাদের (সাংবাদিকদের) সাথে আছি। শাহজাদপুর থানা হবে দালাল মুক্ত।

সাধারণ মানুষের জন্য আমার দরজা খোলা থাকবে। আমি যতদিন শাহজাদপুরে থাকবো শাহজাদপুরকে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চাঁদাবাজ ও যানজট মুক্ত শাহজাদপুর গড়ে তুলবো এবং সাধারন মানুষ যেন আমার সাথে সহজেই দেখা করতে পারে তার জন্য সর্বচ্চো চেষ্টা করবো।

শাহজাদপুরের সার্বিক আইন শৃংখ্যলা পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে আপনাদের কাছ থেকে তথ্য প্রাপ্তিসহ সর্বদা সার্বিক সহযোগীতা প্রত্যাশা করছি’।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে শাহজাদপুর থানায় শাহজাদপুর প্রেস ক্লাবের সকল সাংবাদিকের সাথে মত বিনিময়কালে কথাগুলো বলেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা।

এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, থানার পরিদর্শক অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং আব্দুল মজিদ, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু (দৈনিক সংবাদ), আতাউর রহমান পিন্টু (কালের কন্ঠ), সহ-সভাপতি আবুল কাশেম (নয়াদিগন্ত), ওমর ফারুক (এশিয়ান টিভি), যুগ্ম সাধারন সম্পাদক মো. আল আমিন হোসেন (দিনকাল), মামুন রানা।

সাংগঠনিক সম্পাদক মুমীদুজ্জামান জাহান (যুগান্তর), দফতর ও পাঠাগার সম্পাদক জহুরুল ইসলাম (আমার সংবাদ), সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী লাভলু (সমকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর বসাক (করতোয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হাসান কাহার (ডেইলি বাংলাদেশ), ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস (ভোরের কাগজ) শফিউল হাসান চৌধুরী (ইত্তেফাক) এমএ হান্নান শেখ (দৈনিক সারাবেলা), মাহফুজুর রহমান মিলন (দৈনিক সকালের সময়) প্রমূখ।

উল্লেখ্য শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মৃধা গত ৮ আগস্ট যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর