রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

অসহায় পরিবারে ভ্যান গাড়ি প্রদান করলো ভয়েস অফ কাজিপুর

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের দোয়েল গ্ৰামের আঃ রশিদের ছেলে আক্তার হোসেন ঢাকায় রিক্সা চালিয়ে বৃদ্ধ বাবা-মা, ৩ ভাই-বোন ও ২ সন্তানের সংসার চালাতেন। পরিবার উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় বেশ হিমশিম খাচ্ছিলেন, প্রতি মাসেই বেড়ে চলেছিলো দেনার বোঝা। উপায়ান্তর না দেখে চলে আসেন গ্ৰামে পরিবারের কাছে। কৃষিকাজ থেকে সামান্য কিছু আয়ে সংসারে অভাব রেখা আরো স্পষ্ট হয়ে উঠতে থাকে, কৃষিকাজের ফাঁকে যদি কিছু উপার্জন করা যায় এই ভাবনা থেকে যোগাযোগ করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অফ কাজিপুরের সংশ্লিষ্টদের সঙ্গে। সংগঠনটি অসহায় অথচ কর্মক্ষম বিবেচনা করে আক্তারের পাশে দাঁড়িয়েছে। গত বুধবার ২৬ এপ্রিল বিকেলে মারকাস মসজিদ প্রাঙ্গনে আক্তারের হাতে ব্যাটারি চালিত একটি নতুন রিক্সা ভ্যান হস্তান্তর করে তারা। আবেগ আপ্লুত আক্তার জানান, তার পরিবার পরিজনদের দেখভাল করতে আর তেমন সমস্যা হবেনা।

ভয়েস অফ কাজিপুরের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, সমাজের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পরা হতদরিদ্র অসহায় পরিবারের পাশে তার সংগঠন বিভিন্নভাবে রয়েছে, জীবন জীবিকায় যারা পিছিয়ে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের জীবন মান উন্নয়ন ঘটছে, আমরা নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করছি।
এসময় সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর