সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার কোনাবাড়ীতে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার। সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়।

অ্যাড. মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত!

আশরাফুল হক, লালমনিরহাট: / ২৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড.মোঃ মতিয়ার রহমান।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড.মোঃ মতিয়ার রহমান ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করেননি। এরই মধ্যে অ্যাড. মোঃ মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.মোঃ মতিয়ার রহমান।

এ বিষয়ে লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তিনিই সেটি জমা দিয়েছেন। আর কেউ কিনেনি ও জমা দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান, প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৬/১২/২০১১ হতে ৩০/১২/২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬/০১/২০১৭ হতে ২৫/০৪/২০২২খ্রি. প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭/০৪/২০২২খ্রি. হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর