সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আইটি পার্ক যশোর চালডাল কর্মীদের বেতন নিয়ে বিক্ষোভ

রিপোর্টারের নাম : / ১৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মনির হোসেন, বেনাাপোল প্রতিনিধি: যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে অবস্থিত অনলাইন গ্রোসারি প্রতিষ্ঠানে তিন মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগে চালডাল ডটকমের সহাস্রাধিক কর্মী সোমবার বিক্ষোভ করেছেন। বেলা সাড়ে ১২টার দিকে পার্কের ১২ ও ১৪ তলায় অবস্থিত কল সেন্টার কার্যালয়ের ভেতরে তারা বকেয়া বেতনের দাবিতে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বাইরে অবস্থানরত কয়েকজন কর্মী ভেতরে প্রবেশের চেষ্টা করলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ফটকে ভাঙচুর করা হয়। এ সময় আন্দোলকারীদের একজন মাথায় আঘাত পান। শাহীন নামের ওই কর্মীকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকাশ আকবর নামে এক ভুক্তভোগী বলেন, তিনি প্রতিষ্ঠানটিতে প্রিমিয়াম কেয়ার অ্যাসোসিয়েট পদে চাকরি করে আসছেন। গত চার বছর ধরে তিনি নিয়মিত চাকরি করে আসলেও গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ১ তারিখ পর্যন্ত তিন মাসে কোনো বেতন দেয়া হয়নি। যেকারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

জিএম দূর্লভ নামে আরেক শিক্ষার্থী বলেন, তিনি পড়াশোনার পাশাপাশি সেখানে চাকরি করেন। বিভিন্ন সময়ে বেতন চাইতে গেলে তাদের হেনস্তার শিকার হতে হয়েছে তাদের। সোমবার সকালে বেতন বিষয়ে জানতে চাইলে কল সেন্টারের দেওয়া মোবাইল ফোন তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং চাকরি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়েন তারা।

২০১৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির যশোর কার্যালয়ে সহস্রাধিক কর্মী কাজ করেন। তাদের একটি বড় অংশ শিক্ষার্থী এবং পার্টটাইম ভিত্তিতে নিয়োজিত। টানা তিন মাস বেতন বন্ধ থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় পার্কের ইনভেস্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দও উপস্থিত হয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল বলেন, প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ কর্মীদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা মধ্যস্থতার চেষ্টা করছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।

চালডাল ডটকম যশোর অফিসের ফোকাল পারসন ইনচার্জ শাহাদত হোসেন মিঠুন এ বিষয়ে বলেন, হঠাৎ প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। রাষ্ট্রীয় সংকটের কারণে নতুন বিনিয়োগ না আসায় তারা চরম সমস্যায় পড়েছেন। যেকারণে নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে কর্মীরা বিক্ষোভে নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর