বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার

আক্কেলপুরে ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবাসহ যুবক আটক

সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধিঃ / ৪১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ মে, ২০২২

জয়পুরহাটের আক্কেলপুর ক্রিস্টাল মেথ আইচ ও ইয়াবা ট্যাবলেটসহ শহীদুল নবী রিয়ন নামে এক যুবককে আটক করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে আক্কেলপুর উপজেলার হ্যালির মোড় পশ্চিম খাঁন সাহেব পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে শহীদুল নবী রিয়নকে তার নিজ বাড়ি থেকে একটি ব্যাগে ২০০ পিচ করে সাতটি পলিথিনে মোড়ানো মোট ১৪০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম ক্রিস্টাল আইচ এবং নগদ ৫৯ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আমিনুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক সহ তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে আক্কেলপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর