মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

আখচাষ বৃদ্ধি ও শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ফান্ড নিয়ে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ২০২৬।

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মো.ইমরান হোসাইন জয়পুরহাট প্রতিনিধি:

‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’—এই স্লোগানকে সামনে রেখে আখচাষ বৃদ্ধি, চিনিকলের উন্নয়ন এবং শ্রমিক-কর্মচারীদের কল্যাণে গ্র্যাচুইটি ফান্ড উদ্বোধন উপলক্ষে জয়পুরহাট চিনিকলে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট চিনিকলের সাধারণ মিলনায়তনে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতার এবং জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।
জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জয়পুরহাট চিনিকলের কার্যক্রম সচল ও লাভজনক রাখতে পর্যাপ্ত আখের জোগান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এজন্য আখচাষিদের উৎসাহিত করা, আখচাষের পরিমাণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং চাষিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, আখচাষি, শ্রমিক-কর্মচারী ও চিনিকল—এ তিনটি পক্ষের স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। চিনিকলের উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট গ্র্যাচুইটি ফান্ড উদ্বোধন করা হয়। এ সময় ফান্ডের কার্যক্রম, শ্রমিক-কর্মচারীদের সুবিধা এবং ভবিষ্যতে এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জয়পুরহাট চিনিকলের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর