বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি কোনাবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু। বেড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা

ইউক্রেনে নিহত হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার

রিপোর্টারের নাম : / ৩৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

ইউক্রেনের অলভিয়া বন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের পরিবারকে পাঁচ লাখ ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। জাহাজের অন্য সদস্যরা সাত মাসের বেতন পাবেন। নিহত হাদিসুরের ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার ভাই ১ জুন বিএসসিতে যোগদান করবেন।

বুধবার ঢাকায় বিএসসি টাওয়ারে অনুষ্ঠিত বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে এসব তথ্য জানানো হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বিএসসির পরিচালনা পর্ষদের ৩১২তম বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় অন্যদের মধ্যে পরিচালনা পর্ষদের সদস্য নৌপরিবহনসচিব মো. মোস্তফা কামাল, স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জান, অর্থ বিভাগের যুগ্ম সচিব নাসিমা পারভীন, ড. পীযূষ দত্ত ও মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন। বৈঠকে নিহত হাদিসুরের আত্মার মাগফিরাত কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। চলতি বছরের ২ মার্চ ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধকালীন ক্ষেপণাস্ত্রের আঘাতে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর