বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

ইউপি সদস্যকে ঘরের তালা বন্ধ করে আগুন, অবশেষে ঢাকা শেখ হাসিনা বান ইউনিটে মৃত্যু

মোঃ খাইরুল ইসলাম মুন্না, বেতাগী,বরগুনা: / ৩২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বরগুনায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ফারুক আহমেদ শামিম (৩২) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইউপি সদস্য ফারুক আহমেদ শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। শামিম বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন থেকে স্ত্রী ও দুই শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে শামিমের দুই হাত, পিঠ, ঘাড়সহ শরীরের ৬০ ভাগ দগ্ধ হয়। এসময় তার স্ত্রী সূচি আক্তারও দগ্ধ হন।

শামিমের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, রাতে সবাই ঘুমিয়ে ছিল। আমার বড়বোন ঘরের দরজায় আগুন দেখে চিৎকার করে। এসময় একটি লোক দৌড়ে পালিয়ে যায়। পরে লোকজন জড়ো হয়ে ঘরের ভেতরে ঘুমন্ত শামিম ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে।

তিনি আরও জানান, বুধবার ভোরে শামিম ও তার স্ত্রীকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শামিমকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হলে বৃহস্পতিবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর