মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

ঈদের আগে খুলে দেওয়া হবে সিরাজগঞ্জের নলকা সেতু

রিপোর্টারের নাম : / ৩২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এ কাজ চলবে আরও এক বছর। কিন্তু আগামী ঈদে ঘরমুখো মানুষের সুবিধার্থে সিরাজগঞ্জে নবনির্মিত নলকা সেতু দিয়ে আগামী ২৫ এপ্রিল থেকে যান চলাচল করবে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকার মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ পরিদর্শন শেষে সাসেক-২-এর প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রকল্প পরিচালক বলেন, ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়, নলকা সেতু, হাটিকুমরুল গোলচত্বর ও চান্দাইকোনা এলাকায় রাস্তার সমস্যা ছিল। সেগুলোর কাজ করা হয়েছে। আগামী ২৫ এপ্রিল নবনির্মিত নলকা সেতুর ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী লেনটি ছেড়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুরনো সেতু দিয়ে ঢাকামুখী লেনের যান চলাচল করবে। হাটিকুমরুল গোলচত্বর এলাকার রাস্তা ২৮ ফিট প্রশস্ত করা হয়েছে। এখন খুব সহজেই গাড়ি চলাচল করতে পারবে। চান্দাইকোনার নবনির্মিত সেতুটিও শিগগিরই ছেড়ে দেওয়া হবে।’

তিনি জানান, সাসেক-২ প্রকল্পের আওতায় এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার চার লেন মহাসড়কে উন্নীত করার কাজ চলছে। করোনার কারণে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা যায়নি। আরও এক বছর সময় লাগবে। এ সময়টা দুই লেনে গাড়ি চালাতে হবে। এ ছাড়াও এই মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না।

এ সময় সাসেক-১ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক নূরে আলম সিদ্দিকী, সাসেক-২ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক-১ গোলাম মর্তুজা, অতিরিক্ত প্রকল্প পরিচালক জয় প্রকাশ চৌধুরী, অতিরিক্ত প্রকল্প পরিচালক-২ আব্দুল হামিদ, প্রকল্প ব্যবস্থাপক-২ আহসান মাসুদ বাপ্পী এবং সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর