বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঈশ্বরদীতে অবৈধ পলিথিন জব্দ ও কারখানার মালিক আটক

মো: ইয়াছিন আলী শেখ পাবনা প্রতিনিধি : / ৪৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

পাবনার ঈশ্বরদীর পৌরসভা এলাকায় অবৈধ পলিথিন কারখানা থেকে বিপুল পরিমান পলিথিন তৈরীর কাঁচামালসহ পলিথিন তৈরীর সরঞ্জামসহ কারখানার মালিক শিপন আলী মালিথা (৩৫) কে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ।

শিপন আলী মালিথা ঈশ্বরদী শৈলপাড়া এলাকার নওফেল মালিথার ছেলে।

রোববার (১৭ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার শৈলপাড়া অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালানো হয়।

পাবনা জেলা গোয়েন্দা ( ডিবি ) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, দীর্ঘদিন থেকে শিপন অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিল।

পাবনা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ এপ্রিল) দুপুরে খোঁজ নিয়ে সত্যতা মেলে। এসময় অভিযান চালিয়ে অবৈধ পলিথিন তৈরীর কাঁচামাল, সরঞ্জাম জব্দ করে পুলিশ।

পরে কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়। এসময় কারখানার মালিক শিপনকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই গোয়েন্দা পুলিশের ওসি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর