রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ

রিপোর্টারের নাম : / ৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমাগাতী ইউনিয়নের গয়হাট্টা কোনাগাতী কে,সি , দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিনুর রহমান।

সমাবেশে মাদ্রাসার সভাপতি মাওলানা আলাউদ্দিন আল আজাদ সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল লতিফ, সহকারী সুপার রায়হান আলী, আলহাজ্ব আব্দুল মজিদ মাস্টার, আব্দুল মালেক, আব্দুস ছালাম, আজিজুল হকসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শুধু শিক্ষকদের দায়িত্ব পালন করলেই হবে না, অভিভাবকদেরও নিয়মিতভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে খোঁজখবর রাখতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত মাদ্রাসায় উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ এবং শৃঙ্খলাবোধ তৈরিতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সমাবেশে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। একই সঙ্গে মাদ্রাসার উন্নয়নে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজনেরা মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়নে নিজেদের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর