বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দালাল চক্রের মুখে ছাই পরবর্তী শুনানি ২০ জুলাই। গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। 

উল্লাপাড়ায় বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৪ জুন, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের সৃষ্টির  প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে সমাবেশ করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

২৪ জুন বুধবার  বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ।

মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ইকরামুল ফয়সাল শিপলু, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিকশন কুমার আমিন, তেজগাঁও কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, শহিদুল ইসলাম যুগ্ম আহব্বায়ক উপজেলা যুবদল, সাবেক কমিশনার আউলিয়া, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত এবং জেলা মুক্তিযোদ্ধা দলের যুগ্ম আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন লাভলুসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর