শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

উল্লাপাড়ায় বিএনপি নেতার মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২ মে, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও যুবনেতা মরহুম আব্দুস সালামের মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২ মে শনিবার  বাদ আসর উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির

আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : সাইদুর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো : আজাদ হোসেন।

বক্তারা মরহুম আব্দুস সালামের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তিনি ছিলেন দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা, যার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক ,

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সদস্য আকরাম হক ওয়ারেস ও  বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয় বিএনপি কার্যলয়ে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর