শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থ‍্য ধারার রাজনীতি করেন কথা দিলাম সময় আসলে আপনাদেরকেও শান্তিতে থাকতে দেওয়ার দায়িত্ব গাজীপুরে আমার,নাসির মোড়ল। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। আগামীকাল খুলছে ইসলাম গার্মেন্টস ইউনিট-২ কোনাবাড়ীতে সন্ত্রাস/বিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেফ/তার। বেড়ায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ার দুর্গানগরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাজী আব্দুল মমিন প্রয়াত রুবি খাতুনের পরিবারের কাছে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর। বেড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ

উল্লাপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিটে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেল গরু

রিপোর্টারের নাম : / ৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

আল-আমিন, উল্লাপাড়া:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামের পশ্চিমপাড়ায় বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা যাওয়াসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

মঙ্গলবার ভোর রাতে গজাইল গ্রামের পশ্চিমপাড়ার জিয়াবুল রহমানের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির গোয়ালঘরে হঠাৎ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত জিয়াবুল রহমান জানান, গোয়ালঘর, গরু পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ আগুন লাগায় গরুগুলো বের করতে পারেননি বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া জানান , ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে সহযোগিতা করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর