বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ

রিপোর্টারের নাম : / ৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আল-আমিন,  উল্লাপাড়া :

“সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দুর্গানগর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় ২ হাজার পেয়ারা গাছের চারা বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিন।

এ সময় এলাকার স্কুল ,মাদ্রাসার ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে গাছের চারা সংগ্রহ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নেওয়া এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

চারা নিতে আসা স্থানীয়রা জানান, হাজী আব্দুল মোমিন শুধু বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতেই সীমাবদ্ধ নন, দীর্ঘদিন ধরে তিনি নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর মধ্যে অসহায় পরিবারকে সহযোগিতা, গৃহহীনদের ঘর নির্মাণ এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নসহ নানা উদ্যোগ রয়েছে বলে জানান তারা।

বৃক্ষের চারা বিতরণকালে হাজী আব্দুল মোমিন বলেন, মানুষকে ভালোবেসেই আমি এসব কাজ করি। আমার এলাকার কোনো মানুষ যেন অসহায় বা বিপদে পড়ে একা না থাকে, সেটাই আমার চেষ্টা। আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তার মধ্যেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর