শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। আগামীকাল খুলছে ইসলাম গার্মেন্টস ইউনিট-২ কোনাবাড়ীতে সন্ত্রাস/বিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেফ/তার। বেড়ায় মাদক প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ার দুর্গানগরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাজী আব্দুল মমিন প্রয়াত রুবি খাতুনের পরিবারের কাছে অনুদান বাবদ ৫ লক্ষ টাকার চেক হস্থান্তর। বেড়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। উল্লাপাড়ায় অবৈধ পণ্য খালাসের খবর সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় অভিযোগ কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরল বেড়ার চরাঞ্চলের চিনাবাদাম খেতে।

উল্লাপাড়ার দুর্গানগরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হাজী আব্দুল মমিন

রিপোর্টারের নাম : / ৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া  :

নির্বাচন এলেই অনেক নতুন মুখ দেখা যায়। তবে এমন কিছু মানুষও আছেন, যারা নির্বাচন আসার আগেই বছরের পর বছর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নে এমনই আলোচিত একটি নাম হাজী আব্দুল মমিন। সমাজসেবা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও খেলাধুলায় সম্পৃক্ততার কারণে পরিচিত এই ব্যক্তি এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

উপজেলার পারসনতলা গ্রামের হাজী হাসেন আলী মুন্সির সন্তান হাজী আব্দুল মমিন দীর্ঘদিন ধরে নিজস্ব উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রার্থিতা ঘোষণার পর থেকেই স্থানীয় চা স্টল, হাট, বাজার ও সামাজিক আড্ডায় তাকে নিয়ে আলোচনা বেড়েছে এবং ভোটারদে মাঝে তাকে ঘীরে উৎসাহ দেখা দিয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রামের কাঁচা রাস্তা চলাচলের উপযোগী করতে মাটি ভরাট, বিভিন্ন মসজিদে আর্থিক সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা কলম বিতরণ, অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে আসছেন তিনি।

শুধু তাই নয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে উৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ফুটবল বিতরণ, টুর্নামেন্ট আয়োজন এবং বিশ্বকাপ ফুটবল উপভোগের জন্য প্রজেক্টর সরবরাহ করেছেন। তার বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থকে দুরে রাখবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব।

এলাকার একাধিক বাসিন্দার দাবি, নির্বাচনের সময় নয়, বছরের বিভিন্ন সময়ই তাকে মানুষের পাশে দেখা যায়। কারও চিকিৎসা, কারও শিক্ষা কিংবা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনে সহযোগিতা করার চেষ্টা করেন তিনি। এ কারণেই সাধারণ মানুষের একটি অংশ তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাজী আব্দুল মমিন বলেন, জনগণের সেবা করার ইচ্ছা থেকেই আমি নির্বাচন করতে চাই। ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি অগ্রাধিকার দেব। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন, তাহলে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি আধুনিক ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি জনপ্রতিনিধির কাজ শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নয়, মানুষের সুখ দুঃখে পাশে থাকা। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যেতে চাই।

এদিকে, ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনেও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। স্থানীয় মতে, দীর্ঘদিনের সামাজিক সম্পৃক্ততা, ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ নির্বাচনী মাঠে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং স্থানীয়দের আগ্রহ, প্রার্থীদের তৎপরতা এবং মাঠপর্যায়ের আলোচনা বলছে এবারের ইউপি নির্বাচন ঘিরে দুর্গানগর ইউনিয়নে জমে উঠেছে আগাম নির্বাচনী আমেজ, আর সেই আমেজের অন্যতম আলোচিত নাম হাজী আব্দুল মমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর