বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় সুষ্ঠু ভাবে বিজয়া দশমী সম্পন্ন কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত

উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস

রিপোর্টারের নাম : / ১০০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আল-আমিন, উল্লাপাড়া :

সিরাজগঞ্জের উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের ২৩২ গ্রাম সোনালী বা দেশি মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম ব্রয়লার মুরগির মাংস। এতে রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারে নয়ছয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায় , হাসপাতালের ডায়েট তালিকায় ভর্তি রোগী ৪৩ জন, অথচ ৪৯ জনের খাবার কথা বলা হচ্ছে । ফলে অতিরিক্ত রোগীর খাবার বেশি দেখানোর বিষয়টি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

হাসপাতালে ভর্তি থাকা একাধিক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালের খাবার খাওয়ার মতো নয়। মাংস বলতে শুধু হাড় আর ছোট্ট এক টুকরো। এমন খাবার খেয়ে সুস্থ হওয়ার পরিবর্তে রোগীরা আরও দুর্বল হয়ে পড়ছেন।

খাবার রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি আব্দুল মজিদ বলেন, অফিস থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়, আমি সেভাবেই রান্না করি। মাংস যেভাবে কাটতে বলা হয়, সেভাবেই কেটে দিই। আমি শুধু নির্দেশ পালন করি।

এ ঘটনা জানতে ঠিকাদার শহিদুল ইসলামকে বার বার মোবাইলে ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মো. মনোয়ার হোসেন বলেন, হাসপাতালের ডায়েটের খাবার তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কমিটির। খাবারের বিষয়ে অভিযোগ পাওয়ায় এর আগেও ঠিকাদারকে একাধিকবার লিখিত নোটিশ দেওয়া হয়েছে। তারপর সে সংশোধন হয়নি ।

প্রশ্ন উঠেছে, রোগীদের পুষ্টিকর খাবারের জন্য সরকারের বরাদ্দ থাকলেও সেই খাবার কোথায় যাচ্ছে? নির্ধারিত পরিমাণের পরিবর্তে কেন এত কম মাংস দেওয়া হচ্ছে!  আর ৪৩ জন রোগীর বিপরীতে ৪৯ জনের খাবার রান্নার হিসাবই বা কী?

স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি শুধু প্রশাসনিক অনিয়ম নয়, বরং অসুস্থ ও অসহায় রোগীদের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলার শামিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রোগীদের জন্য সরকারি বরাদ্দের শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর