মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

উল্লাপাড়ার বাঙ্গালা ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

মতিন সরকার / ৫১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ মে, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এবারের বাজেটে গ্রামীণ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে।

সোববার (৩০ মে ) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান ও বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেলের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা শুরু হয়।

এসময় উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বাবুল হোসেন।

এতে আয় দেখানো হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৬১ হাজার ৪৫৭ টাকা, ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩২ হাজার ২৭৩ টাকা ও উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৯ হাজার ১৮৪ টাকা।

এসময় বক্তব্য রাখেন, বাঙ্গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম তালুকদার,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতিক তালুকদার,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিঠুন।

এসময় সকল ইউপি সদস্য,সকল স্তরের নেতাকর্মী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর