সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

উল্লাপাড়ায় অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মতিন সরকার / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

বিএনপির ও সমমনা দলের ৪র্থ দফা ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন।

রবিবার (১২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাজী ইমাম আলী কমপ্লেক্সের সামনে দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। বিক্ষোভ মিছিলটি প্রায় ২হাজার নেতাকর্মী নিয়ে হাটিকুমরুলের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

এসময় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম।

আরোও বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদাতুল আলম রেজা,যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জলসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর