মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলে ভরেছে যশোরের গদখালীতে, চাষিদের মুখে ফের হাসি গত ছয় মাসে আসেনি কোনো খাদ্যপণ্যসহ অন্যান্য সামগ্রী বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক কাজিপুরে ট্রাক-ভ্যানগাড়ী মুখোমুখি সংঘর্ষে নিহত ১ জন সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক তাবলীগের মুরুব্বি হাজী সেলিমের ইন্তেকাল বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল গাকৃবিতে শহিদ বুদ্ধিজীবীদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় স্মরণ সুনাম অর্জনে প্রথম সাফল্যে গাঁথা লালমনিরহাটের শিবরাম স্কুল, শার্শা বাহদুরপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

একসঙ্গে অন্তস্বত্তা এক হাসপাতালের ১১ স্বাস্থ্যকর্মী

আন্তর্জাতিক ডেস্ক : / ১৭৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ মে, ২০২২

শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। সেখানে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাঁদের মধ্য়ে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা।

জানা গিয়েছে, হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্য়ে সন্তান প্রসব করবেন। হাসপাতাল সূত্রে খবর, অন্তঃসত্ত্বা হওয়া মহিলারা প্রত্যেকে একই বিভাগে কাজ করেন। তাঁরা জানান, “খবরটা জানার পর ভালই লাগছে। প্রত্যেকে প্রত্যেকের খেয়াল রাখছি।”

এই খবর জানাজানি হতেই, অনেকে মজা করছেন। কেউ কেউ বলছেন হাসপাতালের জলে নিশ্চয়ই কোনও ব্যাপার রয়েছে! যদিও অন্তঃসত্ত্বা মহিলারা প্রত্যেকে নিজের নিজের জলের বোতল নিয়ে কাজে যান।

এর আগে এমন ঘটা ঘটেছিল ২০১৯ সালে আমেরিকার লেবার অ্যান্ড ডেলিভারি ইউনিট অফ মেন মেডিক্য়াল সেন্টারে। সেখানে একই বিভাগের ৯ জন নার্স একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন। তার আগে ২০১৮ সালে আমেরিকার অ্য়ান্ডারশন হাসপাতালে ৮ জন কর্মী একসহ্গে অন্তঃসত্ত্বা হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর