শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

এক্সকোর সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ

রিপোর্টারের নাম : / ২৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটি (এক্সকো) এবং অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশন জানায়, বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের জন্য কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের নির্বাহী কমিটির (এক্সকো) সদস্য নির্বাচিত হয়েছে। এশিয়া-ইউরোপ অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাহী কমিটির (ইসি) সদস্য নির্বাচিত হয়েছে।

কার্যনির্বাহী কমিটি কমনওয়েলথ সচিবালয়ের অর্থ, কর্মী এবং প্রশাসন সম্পর্কিত সব বিষয় তদারকি করে থাকে। কমিটি কমনওয়েলথের নীতিগত সুপারিশও করে থাকে।

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটি ১৬টি সদস্য নিয়ে গঠিত, যার মধ্যে আটটি সর্বোচ্চ অবদানকারী সদস্য রাষ্ট্র এবং বাকি আটটি চারটি অঞ্চল থেকে নির্বাচিত হয়।

হাইকমিশন জানায়, বাংলাদেশ ২০২২-২৩ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে কমনওয়েলথ অ্যাক্রিডিটেশন কমিটিরও সদস্য নির্বাচিত হয়েছে।

কমিটি কমনওয়েলথ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ কমিটির (এক্সকো) একটি সাব-কমিটি হিসেবে কাজ করে এবং এটি আট সদস্যের সমন্বয়ে গঠিত। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছে- অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ঘানা, গ্রেনাডা এবং ফিজি। কমিটি কমনওয়েলথের নতুন এবং অনুমোদিত সংস্থার সদস্যপদ যাচাই করে থাকে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় কমিটিতে প্রতিনিধিত্ব করবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং কমনওয়েলথ বোর্ড অব গভর্নেসের সদস্য সাইদা মুনা তাসনিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর