সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

এডিপিতে শীর্ষ ১০ খাতের বরাদ্দ ঘোষণা

রিপোর্টারের নাম : / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ মে, ২০২২

আগামী ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে ১০টি খাত। মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এ বরাদ্দ দেওয়া হয়েছে। সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি জানিয়েছেন, খাতওয়ারি সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ। এ খাতে বরাদ্দ ৭০ হাজার ৬৯৬ কোটি টাকা। এছাড়া, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৯ হাজার ৪১২ কোটি টাকা, শিক্ষায় ২৯ হাজার ৮১ কোটি, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে ২৪ হাজার ৪৯৭ কোটি, স্বাস্থ্যে ১৯ হাজার ২৭৮ কোটি, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে ১৬ হাজার ৪৬৫ কোটি, কৃষিতে ১০ হাজার ১৪৪ কোটি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে ৯ হাজার ৮৯৫ কোটি, শিল্প ও অর্থনৈতিক সেবায় ৫ হাজার ৪০৭ কোটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে ৪ হাজার ১৬৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অপরদিকে সরকারের নতুন এডিপিতে মন্ত্রণালয় বা বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ মন্ত্রণালয়ের অনুকূলে সর্বোচ্চ ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেয় এনইসি।

দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ৩১ হাজার ২৯৬ কোটি টাকা। এছাড়া বিদ্যুৎ বিভাগে ২৪ হাজার ১৩৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রায় ১৬ হাজার ১১ কোটি, স্বাস্থ্যসেবা বিভাগে ১৫ হাজার ৮৫১ কোটি, রেলপথ মন্ত্রণালয়ে ১৪ হাজার ১২৯ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ১৪ হাজার ১ কোটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১১ হাজার ৬৪২ কোটি, সেতু বিভাগে ৯ হাজার ২৯০ কোটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে ৭ হাজার ৯৩৮ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর