বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

এদেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালবেসে ভোট দিয়ে বার-বার নির্বাচিত করছে,এমপি তানভীর শাকিল জয়

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৫৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেছেন, এ দেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসাবে ইনশাল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ যাচ্ছেন। দেশের ব্যাপক উন্নয়ন করছেন। দেশ উন্নতশীল দেশে পরিনত হচ্ছে, দেশে-বিদেশে সুনাম অর্জন হচ্ছে। দেশের জনগণের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পাশে রয়েছেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।

এদেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালবেসে ভোট দিয়ে বার-বার নির্বাচিত করছে। এবং আওয়ামী লীগ পেশীশক্তি কিংবা বন্দুকের নলের মাধ্যমে নয়, জনগনের ভোটের মাধ্যমে বাব-বার আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। তিনি গনতন্ত্রের কথা বিশ্বাস করেন। শনিবার ২৬ নভেম্বর কাজিপুর পৌরসভার আলমপু্র এনএম উচ্চ বিদ্যালয় মাঠে রাত ৮ টায় পৌর আওয়ামী লীগের ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি তানভীর শাকিল জয় আরও বলেন, সারা বাংলাদেশের আলোকিত মানুষ অন্ধকারে থাকতে চায় না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে বাঁচতে দেয়নি। তাদের ধারণা ছিল বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে থাকবে, সেই ঘুড়ে দাঁড়াবে। ইতিহাসে এমন হত্যাকান্ড আর একটাও নেই। যেখানে শেখ রাসেলের মতো নিষ্পাপ শিশুকে হত্যা করা হয়েছিল। তাকে দেশের জন্য শাহাদৎ বরণ করতে হয়েছিল। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিনত বলেও মন্তব্য করেন তিনি।

কাজিপুর পৌরসভা ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম মন্টুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, সাবেক মেয়র জিএম তালুকদার, সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক তাছির উদ্দিন তাছু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে ৪ নং ওয়ার্ডের সভাপতি শ্রী দিলীপ কুমার, সাধারণ সম্পাদক খোকন ব্যাপারী, ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক হায়দার আলী ও ৬ নং ওয়ার্ডের সভাপতি সোবহান আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ আংশিক কমিটির নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর