রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেড়ায় বৃক্ষরোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জের সলঙ্গায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক আটক লালমনিরহাটে নয়াদিগন্তের প্রতিনিধিকে হত্যার হুমকি-নয়নের বিরুদ্ধে থানায় জিডি সিরাজগঞ্জে বাসচাপায় এক নারীসহ তিন ভ্যানযাত্রি নিহত বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারি আটক সিরাজগঞ্জের সলঙ্গায় অগ্রণী ব্যাংক শাখা স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন সিরাজগঞ্জের সলঙ্গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উল্লাপাড়ায় জিয়াউর রহমানের শেষ জনসভার স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি বেড়ায় মাদক ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত উল্লাপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত

এনআইডি দিয়েই দেওয়া যাবে ভূমি উন্নয়ন কর

রিপোর্টারের নাম : / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমি উন্নয়ন কর প্রদান ব্যবস্থায় জাতীয় পরিচয় নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদান করার অপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগিরই ভূমি মালিকরা তাঁদের এনআইডি নম্বর ব্যবহার করে সরাসরি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন।

গতকাল ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়- গত ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সিস্টেম রক্ষণাবেক্ষণের জন্য ভূমি উন্নয়ন কর সিস্টেম সাময়িক বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে পুনরায় চালু করা হয়েছে। রক্ষণাবেক্ষণের সময় ৪ কোটি হোল্ডিংয়ের দাবি ক্যালকুলেশন এবং ভূমি উন্নয়ন কর সিস্টেমে নতুন বাংলা বছরের ‘১৪২৯’ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। এ ছাড়া, ১৪২৮ সাল পর্যন্ত দাবি আদায় হয়েছে এমন হোল্ডিংগুলোতে সর্বশেষ সাল ১৪২৯ সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর গত ৫ জানুয়ারি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ১৬১২২ নম্বরে কল করেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করার সেবা কার্যক্রম উদ্বোধন করেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- চালু হতে যাওয়া এনআইডি নম্বর দিয়ে সরাসরি ভূমি উন্নয়ন কর প্রদানের ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে, মূল ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় জমির মালিকের প্রোফাইলে না ঢুকেই জমির মালিকের নিবন্ধিত ও হোল্ডিং এন্ট্রি সম্পন্নকৃত জমির ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে। অর্থাৎ যে কোনো ব্যক্তি ভূমি উন্নয়ন কর অপরের পক্ষেও দিতে পারবেন। এই ব্যবস্থা অতি কর্মব্যস্ত মানুষের জন্য সুবিধাজনক হবে। তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দাখিলা যেন কেবল জমির মূল মালিক গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর