শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

এসবি রেলওয়ে কলোনী স্কুলের কতিপয় শিক্ষার্থীরা স্কুলের আসবাবপত্র ভাংচুর ও বিক্ষোভ করেছে

আজিজুর রহমান মুন্না, , সিরাজগঞ্জঃ / ৩১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ এস.বি. রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজের কতিপয় শিক্ষার্থীরা সোমবার সকালে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের আসবাবপত্র ভাংচুর করার পর শহরে বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায় যে, অত্র স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক মোঃ আরিফুল ইসলাম এর বিরুদ্ধে আনীত চাকুরী বিধির পরিপন্থী কার্যকলাপ ও পেশাগত অসদাচরণে অভিযোগ সমূহে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গভনিং বডির গত২২ আগষ্টে অনুষ্ঠিত এডহক কমিটির সভায় সাময়িক বরখাস্ত হন। এরপর হতেই অত্র শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদের সাথে ইংরেজি শিক্ষক মোঃ আরিফুল ইসলাম যোগাযোগ করে ওইসব শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে তাদেরকে উস্কে দিয়ে বিদ্যালয়ের ২০ টি ব্রেঞ্চ, ৬ টি টেবিল, ৬ টি ফ্যান, ৮ টি সিলিংফ্যান ভাংচুর করেছে এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে অভিযোগ করেছেন, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম।
তিনি আরো বলেন, আসন্ন এস,এস সি পরীক্ষার্থীদের প্রবেশ পত্রের বিষয়ে ও অফিসিয়াল কাজের জন্য আমি রাজশাহী শিক্ষা বোর্ডে যাই গত ১২ সেপ্টেম্বর সোমবার ভোরে । আর এই সুযোগে এদিনে স্কুলের এবং বহিরাগত কিছু শিক্ষার্থীদের নিয়ে স্কুলে ভাংচুর করারপর আমার বিরুদ্ধে মিছিল করেছে। এ খবর পাই স্কুলের অন্যান্য শিক্ষকদের মাধ্যমে এবং বেশ কয়েকজন সাংবাদিক আমাকে মোবাইল ফোন করে এ ঘটনা জানাতে চাইলে আমি বলি রাজশাহী শিক্ষাবোর্ডে কাজের জন্য এসেছি ভাই ফিরে কথা বলবো ।

অত্রবিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য খন্দকার আসলাম উদ্দিন রতন জানান, গত ২২ আগষ্ট এডহক কমিটির সভায় সহকারী ইংরেজি শিক্ষক মোঃ আরিফুল ইসলাম চাকুরির বিধির পরিপন্থী কার্যকলাপে ও পেশাগত অসদাচরণে সাময়িক বরখাস্ত হয়েছেন। গত সোমবার যেসব শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে মিছিল করেছেন এটা কোন ক্রমেই ভালো করেনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর