মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে আল্লাহর বিধান প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করায় মারধর,থানায় অভিযোগ। অনুমোদনহীন মেলা বন্ধ করে দিলো জিএমপি ডিসি। ছেলের মৃত্যুর বিচার চেয়ে ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন উচ্চশিক্ষা রূপান্তরে ‘জাতীয় কর্মশালা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী আমরা নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, জিডি জয়পুরহাটের ক্ষেতলালে লেখাপড়া না করেও সঠিক সনদে ৩০ বছর চাকরি। একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য।

এ বছর শিল্প মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড পাচ্ছে ২৬ প্রতিষ্ঠান

রিপোর্টারের নাম : / ২৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ মে, ২০২২

শিল্প মন্ত্রণালয় থেকে পাঁচ ক্যাটাগরির ২৬ প্রতিষ্ঠানকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স পুরস্কার-২০২০ দেওয়া হবে। এছাড়া ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশেন অ্যাওয়ার্ড-২০২০ এর জন্য নির্বাচিত হয়েছে ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদানের জন্য স্বীকৃতি দেওয়া, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়।

এ বছর অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

বৃহৎ শিল্প ক্যাটাগরির অন্তর্ভুক্ত খাদ্য শিল্পে: ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড ও হবিগঞ্জ এগ্রো লিমিটেড; ইস্পাত ও প্রকৌশলে: ফেয়ার ইলেকট্রনিক্স, শেলটেক (প্রা:) লিমিটেড ও রানার অটোমোবাইল; টেক্সটাইল ও আরএমজিতে: এনভয় টেক্সটাইল লিমিটেড, এম এম ইস্পাহানি লিমিটেড, পাহাড়তলি টেক্সটাইল অ্যান্ড হোসিয়ারি মিলস ও করনী নীট কম্পোজীট লিমিটেড; সেবায়: নিটল ইন্সুরেন্স কোম্পনি লিমিটেড, মীর টেলিকম ও ডিজিকন টেকনোলজিস লিমিটেড; আইটিতে: সার্ভিস ইঞ্জিন লিমিটেড; কেমিক্যালে: প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরির অন্তর্ভুক্ত ইস্পাত ও প্রকৌশলে: সিলভান টেকনোলজিস লিমিটেড; টেক্সটাইল ও আরএমজিতে: মাসকোটেক্স লিমিটেড ও ইনডেক্স এক্সসরিজ লিমিটেড; কেমিক্যালে: বিআরবি পলিমার লিমিটেড ও জিএমই এগ্রো লিমিটেড; আইটিতে: মিলেনিয়াম ইনফর্মেশন সল্যুশন লিমিটেড।

এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্প ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে আহমেদ ফুড প্রোডাক্টস (প্রা:) লিমিটেড, মেসার্স তোহফা এন্টারপ্রাইজ ও জারমার্টজ লিমিটেড। মাইক্রো শিল্প ক্যাটাগরিতে সুপার স্টার ইলেকট্রনিক্স লিমিটেড ও রাষ্ট্র শিল্প ক্যাটাগরিতে ইস্টার্ন টিউবস লিমিটেড এ বছর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর