বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার।

কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট থেকে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা আটক

রিপোর্টারের নাম : / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

কক্সবাজার শহরের বিভিন্ন পর্যটন স্পটে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। ঈদের ছুটি উপলক্ষে তারা উখিয়া ও টেকনাফ উপজেলায় অবস্থিত বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে বেড়াতে এসেছিলেন।

ঈদের ছুটিতে কক্সবাজারে এখন পর্যটকের উপচেপড়া ভিড়। বুধবার সকাল থেকে সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে লাখের অধিক পর্যটকের আগমন ঘটেছে।
জানা গেছে, সকাল থেকে সৈকতের বিভিন্ন স্পটে দলবদ্ধ রোহিঙ্গাদের দেখা যায়। তারা বিনোদন কেন্দ্রগুলোতে দলবদ্ধ হয়ে ভিড় জমাতে থাকেন। এ খবর বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছালে ওই অভিযান চালানো হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, সৈকতের বিভিন্ন স্পটে রোহিঙ্গাদের দলবদ্ধ হয়ে ঘোরাঘুরি করার খবর পেয়ে দুপুর থেকে পুলিশ একাধিক টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলীসহ বিভিন্ন পয়েন্ট থেকে সন্ধ্যা পর্যন্ত সাড়ে চার শতাধিক রোহিঙ্গা আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। তাদের মধ্যে নারী, শিশু ও প্রাপ্ত বয়স্ক রয়েছেন।

তিনি জানান, তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, এমনিতেই কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক এসেছে। তাদের নিরাপত্তার একটা বিষয় রয়েছে। ক্যাম্প থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গা সৈকতে এসে ঘোরাফেরা করলে সৈকতে আসা পর্যটকদের মনে ভীতির সৃষ্টি হতে পারে। ক্যাম্প থেকে এভাবে রোহিঙ্গারা বের হতে পারে না।

তিনি জানান, আটক রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা কোন কোন ক্যাম্প থেকে বের হয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে। তাদের উখিয়ার রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর