সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কমনওয়েলথ ছোট গল্প পুরস্কারে মনোনীত বাংলাদেশি বংশোদ্ভূত লেখক

রিপোর্টারের নাম : / ৩০১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

কমনওয়েলথ ছোট গল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক সাগুফতা শারমীন তানিয়া। তার গল্প ‘হোয়াট মেন লিভ বাই’ কমনওয়েলথ লেখক সংস্থা কর্তৃপক্ষ মনোনীত করেছে বলে সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সাগুফতা শারমীন একমাত্র বাংলাদেশি লেখক, এ বছর যার গল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

কমনওয়েলথভুক্ত দেশ থেকে এই বছর ৬ হাজার ৭শত’র ও বেশি গল্প জমা পরেছিল। চলতি মাসে ৫টি অঞ্চলের অঞ্চলভিত্তিক বিজয়ীদের নাম ঘোষিত হবে এবং জুন মাসে ঘোষিত হবে চূড়ান্ত বিজয়ীর নাম।

বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য এর আগে সাগুফতা বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার (২০১৮) পেয়েছেন। বিবিসি শর্ট স্টোরি পুরষ্কার ২০২১- এর জন্য তার ছোট গল্প ‘সিন্সেরলি ইয়োরস’ দীর্ঘ তালিকাভুক্ত ছিল। চলতি বছর কমনওয়েলথ লেখক সংস্থায় তাঁর লেখা মনোনীত হয়েছে।

সাগুফতা শারমীন বুয়েট থেকে লেখাপড়া শেষ করে দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই তিনি দক্ষতার সাথে লেখালেখি করছেন। সাগুফতা, ইতোমধ্যে গল্প বলায় তাঁর নিজস্ব একটা ধরণ তৈরি করেছেন যা তাঁকে অন্যদের থেকে খুব সহজেই আলাদা করা যায়।

এদিকে সাগুফতা শারমীনের লেখা- ওয়াসাফিরি, এশিয়া লিটারারি রিভিউ, সিটি প্রেস এবং স্পিকিং ভলিউম অ্যান্থোলজিতে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর