বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

করোনা নিয়ন্ত্রণ ‘বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চায় বিশ্ব’

রিপোর্টারের নাম : / ২৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ঘনবসতিপূর্ণ একটি দেশ সীমিত সম্পদেও করোনায় এত ভালো করেছে। বিশ্ব ব্যাংক আমাদের কাছ থেকে একটি লিখিত চেয়েছে, বাংলাদেশের অভিজ্ঞতা জানতে চায় সবাই। এখানে শিক্ষার বিষয় আছে। আমাদের অভিজ্ঞতা চেয়েছে লিখিত ভাবে- সেটি বিশ্বের অন্যান্য দেশে তারা ছড়িয়ে দেবে।

বুধবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি আয়োজিত ৪৯তম বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের সঙ্গে আমরা তিন ঘণ্টা মিটিং করেছি। আমাদের কাছ থেকে সব জানার চেষ্টা করেছে কীভাবে করোনা নিয়ন্ত্রণ হলো। যেখানে সবচেয়ে ধনী দেশ যুক্তরাষ্ট্র তেমন নিয়ন্ত্রণ করতে পারেনি এখনও। তারা বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে হয়তো কোনো দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকবে না। তবে করোনা নিয়ন্ত্রণে, ভ্যাকসিনে বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে।’

জাহিদ মালেক বলেন, ‘আজকে আমরা অনেকেই মাস্ক পরি না। মনের মধ্যে সাহস আসছে, জোর আসছে। গত এক মাসে একজনও করোনায় মারা যায়নি। এটা একটা বিরল অর্জন। পৃথিবীর খুব কম দেশেই আছে এমন। সে কারণেই বাংলাদেশের জিডিপি আজকে ছয় শতাংশ। পৃথিবীর কোনো দেশেরই তা নেই।’

এ সময় মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২৯ কোটি টিকা বাংলাদেশ পেয়েছে। এর মধ্যে ২৬ কোটি টিকা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ওএসবির সহসভাপতি অধ্যাপক আশরাফ সাঈদ সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর