বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

কাজিপুরের গান্ধাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৪৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

কাজিপুর উপজেলার প্রবেশদ্বার ৩ নং গান্ধাইল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২০ জুলাই রাতে ৩ নং ওয়ার্ডের বাঐখোলা মোড়ে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে উল্লেখিত ওয়ার্ড সমূহের বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে ১ নং ওয়ার্ডে পাটাগ্ৰামের আঃ সামাদ সরকার সভাপতি এবং পূর্ব খুকশিয়া গ্ৰামের শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিপন শেখ নির্বাচিত হয়েছেন। ২ নং ওয়ার্ডে সভাপতি জালাল উদ্দিন মন্ডল এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবলু মিয়া বাঐখোলা গ্ৰাম থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৩ নং ওয়ার্ডে দুবলাই গ্ৰামের আলতাফ হোসেন সভাপতি এবং শামীম হোসেন তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাকীর্ণ সম্মেলনে নতুন নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার এবং শহিদ সারোয়ার।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর