শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে আগুনে পুড়ে ছাই দশটি বাড়ি

রিপোর্টারের নাম : / ৪২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ছয়টি পরিবারের দশটি ঘর। সোমবার বিকেল সাড়ে পাঁচটায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অগ্নিকান্ডের শিকার নীলমনি সরকার জানান, ঘরের পাশে ছাইকুড়ি থেকে অসাবধানতাবশত এই আগুনের সূত্রপাত হয়।  মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘরে থাকা নগদ টাকা সোনার গহনাসহ কোন কিছুই বের করা সম্ভব হয়নি।

 

কাজিপুর ফায়ার সার্ভিস অফিসের সাব অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে নীলমনি সরকার, পরী সরকার, পান্না, শংকর, অদৃষ্ট ও বাদল নমদাসের মোট দশটি ঘর সর্ম্পূণ পুড়ে গেছে। ঘরে রক্ষিত নগদ টাকাও পুড়ে গেছে। এতে করে আনুমানিক সাতলাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান ঘনবসতি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

 

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে তিরিশ কেজি করে চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর