বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন

কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার 

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৮ জন  অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য আবাসন নির্মাণ করে দেবে সরকার। এ কাজের অংশবিশেষ বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির মাধ্যমে নির্মাণকারী ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়ার সভাপতিত্ব করেন । এ সময়  সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, এবং ৫ শাতাধিক  ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। মোট ১৮ টি ঘর ৩ টি প্যাকেজে ভাগ করে ৩ জন ঠিকাদার নির্বাচন করা হয়। এর আগে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হলে ৩ টি প্যাকেজে মোট ৭৩৫ জন ঠিকাদার লটারিতে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক  জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কাজিপুরে  মোট ১৮ টি ঘর নির্মাণের অনুমোদন দেয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। বাস্তবায়নের লক্ষ্যে ৩ জন ঠিকাদার নির্বাচন করা হলো, মান ঠিক রেখে যথা সময়ে কাজ সম্পাদনের লক্ষে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা জানান তিনি। প্রতিটি ঘর নির্মাণের জন্য ১৮ লক্ষ ৩৩ হাজার টাকা বাজেট রয়েছে। একতলা বিশিষ্ট ঘরে থাকবে ২ টি শোবার ঘর, ২ দুটি টয়লেট, ১ টি করে বসার ঘর,ও রান্না ঘর। এছাড়াও ডাইনিং স্পেস থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর