রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে গরু চুরি রুখে দিলো থানা পুলিশ, গাড়ি ফেলে পালিয়েছে চোর

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ জুন, ২০২৩

কাজিপুরের গাছাবাড়িতে গরু চুরির ঘটনা রুখে দিয়েছে থানা পুলিশ, উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া ১ টি গরু ও ১ টি ছাগল, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ফেলে পালিয়ে গেছে চোরের দল। থানায় মামলা দায়ের করা হয়েছে, গ্ৰেফতারে তৎপর রয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত আনুমানিক ২ টার দিকে গাছাবাড়ি গ্ৰামে ১ টি পিকআপ ভ্যান দাড়িয়ে থাকতে দেখে কাজিপুর থানা পুলিশের টহলরত দলের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চোরের দল গাড়িসহ পালানোর চেষ্টা করে, এ সময় পুলিশ পিছু নিলে গাড়ি ফেলে চোরের দল পালিয়ে যায়। গাড়ি থেকে ১ টি গরু এবং ১ টি ছাগল উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে জানা যায়, চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপর গ্ৰামের মৃত জেলহোসেনের ছেলে শাহজাহানের বাড়ি থেকে গরু ও ছাগল চুরি করেছিলো চোরের দল।
আরো জানা যায় গাছাবাড়ির আজম আলির বাড়ি থেকে দুটি গরু চুরির উদ্দেশে দাঁড়িয়ে ছিলো তারা। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে অজ্ঞাতদের নামে ১৯ জুন থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় এস আই মতিন আহত হন।

কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, থানা এলাকায় কোরবানি উপলক্ষ্যে প্রচুর গবাদিপশু লালন পালন করা হয়, গরু চুরি রোধে পুলিশ প্রতিনিয়ত সচেষ্ট আছে, চোরেরা দুটি মোবাইল ফোনসহ অন্যান্য সরঞ্চামাদি ফেলে গেছে, আমরা চোর ধরতে সচেষ্ট আছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর