শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে গৃহবধূর গোসলের চিত্র ভিডিও করে চাঁদা দাবি করা ২ বখাটে আটক

রিপোর্টারের নাম : / ১৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গোসলরত গৃহিণীর ভিডিও চিত্র গোপন ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা ২ বখাটে কে আটক করেছে যৌথবাহিনী। গত বুধবার রাতে (৬ নভেম্বর) তাদের নিজ বাড়ি থেকে গ্ৰেফতার করা হয়। আটককৃত বখাটেরা হলেন, উপজেলার মাইজবাড়ি গ্রামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার, একই গ্রামের খোকা মন্ডলের পুত্র শামিম রেজা বাবু।

নিশ্চিত করে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, কাজিপুর সেনা ক্যাম্প বরাবর ভুক্তভোগী গৃহবধূর স্বামী আবুল হাসানের লিখিত অভিযোগে যৌথবাহিনীর অভিযানে বখাটেদের আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। গত ৬ নভেম্বর তাদের বিরুদ্ধে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মামলা রুজু হয়েছে।

জানা যায়, মাইজবাড়ী গ্ৰামের বেলাল হোসেনের পুত্র রাকিবুল হাসান মিস্টার এবং একই গ্রামের খোকা মন্ডলের পুত্র শামিম রেজা বাবু প্রতিবেশী গৃহবধূর গোসলের চিত্র গোপন মোবাইলে ধারণ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে, না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর