বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

কাজিপুরে ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ জুন, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঢেকুরিয়া এলাকার নির্মাণাধীন ইকোপার্ক থেকে পিয়াল হাওলাদার (২৩) নামের ডিপ্লোমা প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়াল বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে ও তাজওয়া টেস্ট সিস্টেম অ্যান্ড চৌধুরী কোম্পানির প্রকৌশলী হিসেবে ঢেকুরিয়া ইকোপার্কে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, ইকোপার্কের ব্লক নির্মাণ সাইটের কাজের গৃহপরিচারিকা পিয়ালকে সোমবার রাতে খাবার দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালায় উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত এসব তথ্য নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর