বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের

কাজিপুরে নব নির্মিত আমিনা মনসুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ক্লাস উদ্বোধন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৬৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১১ মে, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুরে নব নির্মিত বেগম আমিনা মনসুর সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন টেক্সটাইল বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও অরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় ।

১১ মে বুধবার দুপুরে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি জয় বলেন, আত্ম মানবতার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত ছিলেন আমার পিতা জননেতা মোহাম্মদ নাসিম। কাজিপুরের গরিব দুঃখী মানুষের কথা বিবেচনা করে তিনি একে একে প্রতিষ্ঠা করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। যাতে করে অসহায় পরিবারের সন্তানদের দূরে গিয়ে শিক্ষা নিতে না হয়। তারই ধারাবাহিকতায় আজ কাজিপুরে আর একটি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হওয়ায় এর সুফল এই অঞ্চলের মানুষ পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী,, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিন মাস্টার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবিএম হুমায়ূন কবির, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পিপিএম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর