সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা। বেড়ায় ড্রেজার দিয়ে বালু তোলায় ৩ জনের কারাদণ্ড সহ ৭ লাখ টাকা জরিমানা। দৈনিক কালবেলার অগ্রযাত্রার চার বছর পূর্তি উপলক্ষে কোনাবাড়ীতে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। গাজীপুর বিআরটিএ দালাল সিন্ডিকেট এর মূল হোতা অফিস প্রধান নুরুল ইসলাম। ওয়ালটন প্লাজা-জিরানী বাজার শাখার আয়োজনে মৃত ক্রেতার পরিবার ও ক্রেতার স্ত্রীকে নগদ এক লাখ টাকা প্রদান।  গাজীপুরে প্রতারণার অভিযোগে সাবেক ইউপি সদস্য  কারাগারে। শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সদা প্রস্তুত বলিপাড়া ব্যাটালিয়ন বিজিবি। কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাই স্কুলে বার্ষিক অভিভাবক দিবস উদযাপন। বেড়ায় হাত ধোয়া দিবস পালিত বেড়ায় যমুনা নদীতে মা-ইলিশ সংরক্ষণ অভিযান

কাজিপুরে বিষপানে বাবা-মেয়ের আত্মহত্যা।

রিপোর্টারের নাম : / ৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রাম প্রসাদ (৩০) ও তার ১২ বছর বয়সী কণ্যা কিরণ মালা বিষপানে আত্মহত্যা করেছে। মৃত রাম প্রসাদ উপজেলার শুভগাছা ইউনিয়নের তারাকান্দি গ্ৰামের সোনা প্রসাদের ছেলে, পেশায় একজন মৎস্যজীবী ছিলেন। এবং তার মৃত কন্যা স্থানীয় বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাম প্রসাদ ও তার ২য় স্ত্রী হাওসি রাণীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। ঘটনার কয়েকদিন পূর্ব থেকে ঝগড়াঝাঁটি চলছিলো। এবং এ কারনে কয়েকদিন ধরে রাম প্রসাদ ঘরের বারান্দায় ঘুমাতো। ঘটনার আগে পাড়ায় চলমান দূর্গা পূজার মন্ডপে তারা বাবা-মেয়ে দীর্ঘ সময় কাটিয়ে গভীর রাতে বাড়ি ফেরে। এবং কোমলপানীয়র সাথে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট মিশিয়ে পান করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, কিরণ মালা রামের প্রথম স্ত্রী পপি রাণীর গর্ভে জম্ম গ্রহণ করে। অনেক আগেই প্রথম স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়। এবং স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী হাওসী রাণীর সাথে সংসার পাতে।
২য় পক্ষে রামের কোনো সন্তানাদি নেই। তবে, হাওসি রাণির আগের পক্ষের সন্তান রাম ও হাওসির সাথে থাকতো। এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় কাজিপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, এবং সুরতহাল প্রতিবেদনের জন্য দুটি মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর