বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কাজিপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সম্মাননা

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৪০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বেগম রোকেয়া দিবস /২২ পালন এবং উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন জয়িতাকে সম্মাননা স্মারক, ক্রেষ্ট ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহার সঞ্চালনায় জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুর।

প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ -১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভার্চুয়াল বক্তব্যে বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী মু্ক্তির পথিকৃৎ, তার আদর্শ, ত্যাগ ধারণ করে নারীরা আজকে প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার দুঃখি অসহায় নারীদের জন্য রোল মডেল। এই সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চান প্রমুখ। সমাজে অসামান্য অবদান রাখার জন্য মনোনীত জয়িতারা হলেন,

উম্মে হাবিবা অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জোসনা খাতুন, সফল জননী মনোয়ারা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুর ক্ষেত্রে দৃষ্টান্ত রাখয় খাদিজা খাতুন এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় নারী উদ্যোক্তা শাহানা পারভীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর