বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

কাজিপুরে মায়ের সাথে সাঁতার শিখতে গিয়ে শিশু নিখোঁজের ১৫ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার

গোলাম কিবরিয়া খান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৪৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

কাজিপুরে মায়ের সাথে যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজের ১৫ ঘন্টা পর ১২ বছর বয়সী রিয়াদের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। মঙ্গলবার ১২ জুলাই ভোর ৭ টায় উদ্ধার অভিযান শেষ করে তারা। এর আগের দিন ১১ জুলাই বিকেল সারে ৩ টায় পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ।

নিহত রিয়াদ শুভগাছা গ্ৰামের রুবেল আহমেদের ছেলে, স্বজনেরা জানায় রিয়াদের বাবার সরকারি চাকরির সুবাদে লালমনিরহাটে বসবাস করতো, ঈদ উপলক্ষে বাড়ি এসেছিলো, ঈদের পরদিন বিকেলে চাচাতো ভাই বোনদের নিয়ে মায়ের সাথে বাড়ির সন্নিকটে যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী শাকিল আহমেদ জানায়, নদী পারে বিকেল সাড়ে তিনটার দিকে মহিলার আত্মচিৎকার শুনে বন্ধু সাগরের সহায়তায় একটি শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করলেও রিয়াদ তলিয়ে যায়।

উদ্ধার শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সাব অফিসার রফিকুল ইসলাম জানান, স্টেশনে ডুবুরি না থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়েছে, রাজশাহী থেকে আগত ডুবুরির সহায়তায় উদ্ধার অভিযান সফল হয়েছে। ঈদ উল আযহা পরবর্তী এমন হৃদয়বিদারক ঘটনা স্থানীয়দের মাঝে শোকের ছায়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর